অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জন : শিক্ষা উপদেষ্টা

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অনেক বড় অর্জন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে  তিনি এ মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, জাপানের মত শক্তিশালী রাষ্ট্রকে পেছনে ফেলে বর্তমান বিশ্ব পরিস্থিতির টানাপোড়নে ইউনেস্কোর মত জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের জন্য বড় ধরনের অর্জন।

তিনি জানান, সম্মেলনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও ডেলিগেশন প্রধান, যাদের অনেকেই মন্ত্রী পর্যায়ের, তারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। আফ্রিকান ও আরব দেশ ছাড়াও পশ্চিমা দেশগুলোও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। অধ্যাপক রফিকুল আবরার বলেন, এই নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে সফট পাওয়ার এবং বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভূমিকা রেখেছে। সবকিছু মিলিয়ে সেখানে বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। এতে জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোটে জয়লাভ করে বাংলাদেশ। এ পদে দক্ষিণ কোরিয়া ও ভারতেরও প্রার্থী ছিল। কিন্তু পরে দেশ দুটি প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

এই জয়কে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার বিষয় হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের বড় মঞ্চ। তাই এটির সভাপতিত্বের দায়িত্ব পাওয়া যেকোন দেশের জন্য মর্যাদাপূর্ণ অর্জন।

উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে গত ৩০ অক্টোবর ইউনেস্কোর ৪৩তম সম্মেলন শুরু হয়। চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সম্মেলনে অংশগ্রহণ শেষে গত ৭ নভেম্বর  দেশে ফেরেন শিক্ষা উপদেষ্টা।

ইউনেস্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। 

এর আগে ২০১৭ সালে প্রথমবারের মত ইউনেস্কোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন:

1

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

2

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

3

কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল

4

৪০০ কোটি টাকার চমকপ্রদ প্রতারণা: লোভ দেখিয়ে সর্বনাশ

5

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

6

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, বৈশ্বিক চ

7

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

8

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

9

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

10

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

11

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

12

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

13

মর্গে মরদেহ ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক গ্রেপ্তার

14

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

15

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

16

ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প

17

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

18

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20