অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বিরোধীদলীয় নেতার মন্তব্য ঘিরে তর্ক-বিতর্ক


জাতীয় সংসদে সময়মতো বিলের কাগজ না পাওয়ার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্যরা এমন পরিস্থিতিতে “দুর্বল ছাত্রের মতো” হয়ে পড়েন—হাত তুলবেন নাকি নামাবেন, সেটাও বুঝতে পারেন না।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন বিল পাসের পর দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “যেহেতু আমরা দুর্বল ছাত্র, ওপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি না। সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে হ্যাঁ বলি এটা হবে অপরাধ। যদি না বুঝে না-ও বলি এটাও হবে অপরাধ। এ জন্য আমরা চুপ থেকেছি, আমাদের অবস্থান এখন তাই।”

তিনি অভিযোগ করেন, তিন দিন আগে বিলের ডকুমেন্ট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। সংসদ চলাকালীন সময়ে নথিপত্র টেবিলে রাখা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমি অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাদের দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্ট রেখে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারি নাই—এটা আমাদের অক্ষমতা।”

সংসদে সরকারি দলের সদস্যদের উদ্দেশে কটাক্ষ করে বিরোধীদলীয় নেতা বলেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং দ্রুত সব বুঝে ফেলেন, কিন্তু বিরোধী সদস্যরা তা পারেননি।

এ সময় তিনি বিল প্রক্রিয়া নিয়ে পরামর্শ চেয়ে বলেন, “আমাদের একটু পরামর্শ দেন।”

তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, সংসদের কার্যউপদেষ্টা কমিটি এবং বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিলগুলো প্রক্রিয়াকরণ করা হয়েছে। তিনি দাবি করেন, বিলগুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত ইতোমধ্যে কমিটিতে নেওয়া হয়েছে এবং সর্বসম্মতভাবে পাসের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গে বলেন, আলোচনার সুযোগ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময়ও দেওয়া হয়েছে।

এ সময় জামায়াত নেতা রফিকুল ইসলাম সংসদে বলেন, বিশেষ কমিটির সিদ্ধান্তে বিল আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়নি এবং সদস্যদের কথা বলার সুযোগ সীমিত ছিল।

অন্যদিকে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ সংসদে উপস্থাপন করতে হয় এবং সে অনুযায়ীই বিলগুলো আনা হয়েছে। তিনি আরও বলেন, যেসব বিল উপস্থাপন করা হয়েছে সেগুলোই অনুমোদিত হয়েছে এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

তিনি দাবি করেন, সংসদীয় প্রক্রিয়ায় কোনো ধরনের বিধি লঙ্ঘন হয়নি।

সংসদে এই বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে ব্যাংক রেজুলেশন বিল পাস হলেও বিরোধী দলের অংশগ্রহণ ও তথ্যপ্রাপ্তি নিয়ে প্রশ্ন ও বিতর্ক দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

1

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

2

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

3

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

4

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

5

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক সমিতির নতুন কমিটি অনুমোদন

6

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

9

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

10

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

11

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

12

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

13

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

14

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

15

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

16

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

19

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

20