অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে দুই ইটভাটাকে ২.৮০ লাখ টাকা জরিমানা, একটির চুল্লির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট

টাঙ্গাইল, ২৭ এপ্রিল ২০২৬: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া এলাকায় কৃষিজমির ধান ও পরিবেশের ক্ষতি করার অভিযোগে দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভাটা দুটিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ‘মেসার্স সিয়াম ব্রিকস’ ও ‘মেসার্স স্বর্ণা ব্রিকস’ নামের ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সরেজমিনে দেখা যায়, ‘মেসার্স সিয়াম ব্রিকস’-এর পাশের কৃষিজমির উঠতি ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ইটভাটার চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে তাদের ফসলের এই ক্ষতি হয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ভাটা দুইটির ব্যবস্থাপকদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং অর্থ আদায় করা হয়।

এছাড়া পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করায় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ‘মেসার্স সিয়াম ব্রিকস’-এর চুল্লির আগুন নির্বাপিত করা হয়।

অভিযানকালে ভাটা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় ভাটা মালিক পক্ষ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষির ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

1

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

2

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

3

খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান কেসিসি

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

কোস্টগার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

6

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

7

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

8

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

9

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

10

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

11

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

12

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

13

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

14

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

15

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ

16

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

17

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

18

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

19

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

20