অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড


সাতক্ষীরা, ১৫ জুন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের একটি দল।

অভিযানের সময় ওই এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালানকারীরা অভিযান টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা ওষুধ ও ফেন্সিডিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

1

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

2

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

3

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

4

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

5

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

6

ফেসবুকে 'অর্গানিক' ও '১০০% গ্যারান্টি' দাবির আড়ালে বিপজ্জনক

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা সরকারের

10

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

11

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

12

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

13

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন ন

14

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

15

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

16

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

17

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

18

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

19

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

20