অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ সতর্কতা

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ সতর্কতা

লাখোমানুষ সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী, লাহোরে বিপর্যয়ের আশঙ্কা

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণ এই প্রদেশে বাস করে, তাই পরিস্থিতি নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে।

বন্যার আশঙ্কায় সেনাবাহিনী ইতোমধ্যেই নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে শুরু করেছে। বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে বিপজ্জনক পর্যায়ে পানি জমে গেলে কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বাঁধের একটি অংশ ভেঙে দেয়।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের মূল কাঠামো রক্ষায় তীর রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে, যাতে পানির চাপ কিছুটা কমানো যায়।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, ভারতের উজানের বাঁধগুলো থেকে হঠাৎ পানি ছাড়ার কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই সতর্কবার্তা পাঠিয়েছিল। তবে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীতীরবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার প্রধান ইরফান আলি বলেন, “রাভি নদীতে পানির প্রবাহ ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এবার সবচেয়ে বেশি। লাহোর শহর আজ রাত বা আগামীকাল সকালে পানির ঢলে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

গত জুন থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টি, ভূমিধস ও বন্যায় পাকিস্তানে ইতোমধ্যেই ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

1

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

2

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

3

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

4

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

5

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

6

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তিন দিন পরও ১৫২ রোগী চ

7

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

8

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্ট— অনুসন্ধানে যা জ

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির

11

ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব

12

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

13

নাগরিক সেবা সহজ করতে পূর্বাচলে নতুন উদ্যোগ

14

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন

15

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

16

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

17

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20