অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা

প্রাচীন পারস্য জয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার তেহরানের কেন্দ্রে মানুষের ঢল নামে। এই স্মারক উন্মোচনকে সম্প্রতি ইসরাইল-ইরানের ১২ দিনের যুদ্ধের পর সমসাময়িক শত্রুদের প্রতি শক্তি ও প্রতিরোধ প্রদর্শনের বার্তা হিসেবে ধরা হচ্ছে। তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

শুক্রবার হাজার হাজার মানুষ এনঘেলাব স্কোয়ারে জমায়েত হন। স্মৃতিস্তম্ভে দেখা যাচ্ছে সাসানিয়ান রাজা শাপুর প্রথমকে। তিনি ঘোড়ার ওপর বসে আছেন, আর তার সামনে হাটু গেড়ে বসে আছেন পরাজিত রোমান সম্রাট ভ্যালেরিয়ান। শাপুর তাকে তৃতীয় শতকে বন্দি করেছিলেন।

শাপুরের পিঠের উপরের দিকে আরও দু’টি ভাস্কর্য রাখা হয়েছে। একটি প্রাচীন পারস্য যোদ্ধা ও একটি আধুনিক ইরানি সৈন্যের। উভয়েই একই বর্শা ধরে দাঁড়িয়ে আছেন। তাদের ঢালে খোদাই করা স্লোগান ছিল- ‘তুমি আবার ইরানের সামনে হাঁটু গেড়ে বসবে।’

৪০ বছর বয়সি ফাতেমে রোশান বক্স জানান, ‘ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে। ভবিষ্যতেও যারা ইরানে হামলা চালাবে, তাদেরকে একই ভাগ্য বরণ করতে হবে।’

নতুন এই স্মারক ভাস্কর্যটি তৈরি করা হয়েছে দক্ষিণ ইরানের একটি প্রাচীন পাথরের খোদাইয়ের অনুকরণে। সেটি মূল বিজয়ের পরপরই খোদাই করা হয়েছিল।

২১ বছর বয়সি শিক্ষার্থী মঈন বলেন, ‘আমরা ইতিহাসের বইয়ে এর সম্পর্কে পড়েছি। এমন সমাবেশ মানুষের মনোবল জাগায়। আমাদের দেশ সবসময় জয়ী হয়েছে এবং ভবিষ্যতেও হবে।’

শাপুরের মূর্তির পাশে আয়োজকরা নিহত সামরিক কর্মকর্তাদের ছবির ব্যানারও টানিয়েছিল। যার মধ্যে ছিল ২০২০ সালে বাগদাদে মার্কিন হামলায় নিহত রেভল্যুশনারি গার্ডস কমান্ডার কাসেম সোলেমানি ও ইসরাইলি হামলায় নিহত গার্ডসের অ্যারোস্পেস প্রধান আমিরালি হাজিজাদেহর ছবি।

জুনে ইসরাইল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। সরকারি তথ্যমতে, ওই হামলায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে ইসরাইলেও বেশ কয়েকজন নিহত করেছে।

মনোবিজ্ঞানী রোশান বক্স বলেন, ইতিহাসে আছে, ইরানি জেনারেলরা সবসময় অবমাননাকারী ও অহংকারী শক্তিকে পরাস্ত করে আসছে। তিনি গত জুনে তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করেন।

স্কোয়ারের বিশাল ব্যানারে পারস্য সাহিত্যের পৌরাণিক নায়কদেরও দেখানো হয়। যেমন, মহাকাব্য ‘শাহনামা’-এর রোস্তম শত্রুদের পরাজিত করছে।

অন্য ব্যানারে সাম্প্রতিক সংঘর্ষের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়। ২০১৬ সালে ইরান রেভল্যুশনারি গার্ডস কর্তৃক মার্কিন নেভি জাহাজ জব্দের ছবিও প্রদর্শিত হয়।  
এর আগে জুনে তেহরানের উত্তরাঞ্চলের ভানাক স্কোয়ারে প্রাচীন নায়ক আরশের ১৬ মিটার উঁচু ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করা হয়।

তেহরান মিউনিসিপ্যালিটির কর্মকর্তা দাভুদ গুদারজি জানান, প্রকল্পটি আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ডিজাইন ও বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভটি আপাতত এনঘেলাব স্কোয়ারেই থাকবে। পরে তেহরানের প্রধান প্রবেশপথে স্থাপন করা হবে, যাতে বিদেশি কূটনীতিক ও পর্যটকরা দেখতে পারেন।

উন্মোচন অনুষ্ঠানে পাঁচ ইরানি পপ শিল্পী ফ্রি কনসার্ট করেন। দর্শকদের একজন সাজাদ পেজেশকিয়ান বলেন, ‘মন ভালো করতে এবং গান শুনতে’ এসেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

1

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

2

৫০ বছর পর রেলের বকেয়া শোধ করলেন শ্রীপুরের মফিজুল ইসলাম

3

জনপ্রশাসনে অস্থিরতা: সচিব পরিবর্তনেও সংকট কাটেনি—অভিযোগ বৈষম

4

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

5

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

6

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

7

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

8

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

9

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

10

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

11

নাগরিক সেবা সহজ করতে পূর্বাচলে নতুন উদ্যোগ

12

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

13

সুনামগঞ্জে সাবেক তহসিলদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

14

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

15

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

16

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

17

একাধিক শাস্তির পরও বহাল জসীম উদ্দীন, নতুন করে অনিয়মের অভিযোগ

18

এসএসসি-পরীক্ষায়-ফিরলো-‘সাইলেন্ট-এক্সপেল’,-এটি-কীভাবে-করা-হয়

19

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

20