অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রতন উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার মো. শেখের (১৮) ফেসবুকের মাধ্যমে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জেরে শেখ ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায়। ঘটনার দিন ৩০ অক্টোবর রাত পৌনে আটটার দিকে শেখ তার নিজ বাড়ি গোদাগাড়ীর বসন্তপুর থেকে দুইজন বন্ধুসহ মোটরসাইকেলে করে বের হয়। রাত ৮ টার দিকে তারা গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা এজাহারনামীয় ৮ জন ও অজ্ঞাতনামা আরও  ৮/৯ জন আসামি শেখের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। একপর্যায়ে প্রাণ রক্ষার্থে সে পাশের পুকুরে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শেখের বাবা গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গত ৪ নভেম্বর গোদাগাড়ী থেকে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অপর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 

এর ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসির একটি টিম রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকা থেকে ১ নম্বর আসামি রতনকে গ্রেপ্তার করে।

 আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

1

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

2

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

3

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়র

4

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

5

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

6

বেনাপোলে ইউনুস আলী হত্যা: রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

7

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

8

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

9

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

12

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

17

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

18

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

19

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

20