অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট

লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ জানায়, বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করে।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাবেক এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সুপার জানান, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলায় তিনি অভিযুক্ত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রী হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে লালমনিরহাটে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

1

সার সিন্ডিকেট ভাঙার পথে সরকার: বেহাত ২৩৩ কোটি টাকার সাশ্রয়

2

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৪

3

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

4

২৭ লাখ টাকার ভবন, নেই ওঠার সিঁড়ি

5

জয়পুরহাটে জামায়াতের সদস্য সম্মেলন : পিআর পদ্ধতিতে নির্বাচনের

6

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

7

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

8

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

9

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে

10

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বা

11

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

12

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

13

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

14

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

15

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

সিটি ব্যাংকের ভেতরে ক্ষমতা, রাজনীতি ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা

18

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

19

রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ, রাজউকে মতব

20