অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫–২০

 ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন ও উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলের নেতাদের বক্তব্য অনুযায়ী, এনসিপির ঢাকা জেলা উত্তরের নতুন কমিটির আত্মপ্রকাশ এবং ধামরাই উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

এক পক্ষের দাবি, অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে হামলা চালানো হয় এবং কমিটিতে পদ না পেয়ে কিছু নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত। ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ অভিযোগ করেন, কমিটি গঠনের পর “জুলাইকে কেন্দ্র করে ব্যবসা” করা একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে।

অন্যদিকে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন কমিটি গঠন ও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় বিরোধের সৃষ্টি হয়। উপজেলা শাখার সমন্বয়কারী ইস্রাফিল ইসলাম (খোকন) দাবি করেন, তাদের ওপর প্রথমে হামলা চালানো হয়, এতে তাদের অন্তত ৯ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

1

জাহানারার উথ্থানে নারী দলের অস্থিরতা — বিসিবি বসছে তল্লাশি ম

2

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১

3

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

4

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

5

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

6

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস: ঘুষের অভিযোগে জনবান্ধব সেবা

7

মোহাম্মদ আলি আসগার লবির পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে গেঞ্জি ব

8

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

9

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

10

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

11

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

12

জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

13

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

14

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

15

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

16

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

17

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

20