অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা


স্টাফ রিপোর্টার, আশুলিয়া
ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া ছয়তলা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র পুরোনো ও অপরিষ্কার তেল ব্যবহার করে ফুচকা ভাজছে এবং তা সংরক্ষণ করছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে।

সরেজমিনে দেখা গেছে, তৈরি করা ফুচকা টেবিলের নিচে, মেঝেতে ও পায়ের কাছে রাখা হচ্ছে। এতে খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব ফুচকা আশুলিয়ার জামগড়া, বাইপাইল, নরসিংহপুর ও আশুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে, যা ভোক্তাদের অজান্তেই স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা কোনো ধরনের ট্রেড লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ন্ত্রিত খাদ্য উৎপাদন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

অভিযুক্ত মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠানের চেয়েও আরও নোংরা পরিবেশে অন্যত্র ফুচকা উৎপাদন হচ্ছে।

এলাকাবাসী জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

1

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

2

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

3

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

4

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

5

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

6

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

7

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ মানব পাচ

8

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস: ঘুষের অভিযোগে জনবান্ধব সেবা

9

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

10

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

11

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

12

৫০ বছর পর রেলের বকেয়া শোধ করলেন শ্রীপুরের মফিজুল ইসলাম

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন: দুদক চেয়ারম্যান

15

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

16

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

17

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

18

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

19

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

20