অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার 


 নারায়ণগঞ্জ প্রতিবেদন


নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য বলছে, শনিবার গভীর রাতে বন্দর উপজেলার ফরাজীকান্দ এলাকার সালিমা হোসেন শান্তার নিজ বাসায় আওয়ামী লীগের একটি গোপন বৈঠকের আয়োজন হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে শান্তাসহ অপর দুই নেতাকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন—
ফরাজীকান্দ এলাকার শাহাদৎ হোসেন মিয়ার স্ত্রী ও মহিলা লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তা (৪০)
২২নং ওয়ার্ডের রেলি আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন
স্থানীয় যুবলীগ নেতা পায়েল


রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, “বন্দর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শান্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।”

তথ্য বলছে, শান্তার বিরুদ্ধে পূর্বেও রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল।


স্থানীয়রা বলছেন, শান্তার বাড়িটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বৈঠকের নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে সাম্প্রতিক অভিযানের পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে—এটি কি কেবল নিয়মিত তৎপরতার অংশ, নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণের কৌশল?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

1

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

2

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

3

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

4

সাভারে সাংবাদিক মেহেদী হাসান মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

5

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চ

6

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

7

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

8

জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনে

9

হামে নতুন করে ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭৭ জন—পর

10

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

11

খুলনা ওয়াসায় নতুন এমডির যোগদান আটকে, ফেস–২ প্রকল্পে পিডি নিয়

12

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

15

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

16

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

17

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

18

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

19

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

20