অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি


উদয়ের পথে
জাল কাগজপত্র তৈরি করে অবৈধ নিয়োগ ও পদায়নের মাধ্যমে প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সমাজসেবা কর্মকর্তা এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা-এর তত্ত্বাবধায়ক বোর্ডের সাবেক সদস্যসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদক সূত্র জানায়, সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়। এর পর গত ৩১ মার্চ দুদকের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন—সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার তত্ত্বাবধায়ক বোর্ডের সাবেক সদস্য মো. জহির উদ্দিন, বগুড়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও বোর্ডের সাবেক সদস্য মো. রকনুল হক, এতিমখানার সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমানে গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুর রহমান, সাবেক ট্রেড ইন্সট্রাক্টর মোছা. পারভীন বেগম এবং সাবেক প্লাম্বার মো. নয়ন আলী।

দুদকের অভিযোগে বলা হয়, জাল কাগজপত্র তৈরি করে এসব কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ ও পদায়ন সম্পন্ন করেন, যার ফলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

1

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

2

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

3

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

4

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

5

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে মানসিক চাপ কমে? কী বলছেন চিকিৎসকরা

6

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

7

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

8

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

9

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

10

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

11

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

12

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

13

পারিবারিক সমস্যা আড়ালে ময়মনসিংহ–নেত্রকোনায় ঘুষ–বদলির খেলায় উ

14

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

15

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

16

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

17

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের

18

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

19

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

20