অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ মানব পাচারকারী আটক


মনির হোসেন, মোংলা
কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশি বিদেশি অস্ত্রসহ এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 
আটক মানব পাচারকারীর নাম মামুন কয়াল। তিনি ভারত থেকে মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র চোরাচালানের সাথে জড়িত।
১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন 
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। 

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ১১ নভেম্বর মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ০১ টি ওয়ান শুটার গান এবং ০৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরো বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকায় মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

1

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

2

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

5

জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে বিএনপি: মন্তব্য জামায়াত নেতার

6

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

7

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

8

১০ তলা কারখানায় মেশিন আছে, শ্রমিক নেই— উৎপাদন ছাড়াই চলছে এলস

9

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

10

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

11

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

12

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

13

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

14

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

15

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

18

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

19

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

20