অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি


জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালিব নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের স্নেহে বড় হওয়া মোতালিবকে তার সেঝ বোন একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার টুকরো শিশুর গলায় আটকে যায়। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে মা ও বোনেরা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তথ্য বলছে, দুপুর ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ তাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরো কলা বের করা হয়েছে।

মোতালিব ছিল তিন বোনের পর একমাত্র ভাই। বাবার নাম সোহেল প্যাদা, যিনি ঢাকায় একটি প্লেনসিটের দোকানে চাকরি করেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

প্রশ্ন উঠছে— ছোট শিশুদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবক ও পরিবারের সদস্যদের আরো সতর্ক হওয়া উচিত কি না। বিশেষজ্ঞরা বলছেন, নরম বা ছোট ফল শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি থেকে যায়, তাই খাওয়ানোর সময় সবসময় প্রাপ্তবয়স্কদের উপস্থিত থাকা জরুরি।

এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের জন্য উপযুক্ত খাদ্য বাছাইয়ের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

1

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

2

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

5

শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান

6

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

7

দৌলতপুরে ৩৪ শতক পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

8

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

9

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

10

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

11

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

12

কারাগারে চিকিৎসা সংকট: সময়মতো চিকিৎসা না পেয়ে বাড়ছে বন্দিদের

13

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

14

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

15

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে

16

চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে কুমিল্লায় আটক ২

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

19

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

20