অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক


কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার ভোরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিচালিত এক অভিযানে তাঁকে আটক করা হয়। আটক সিয়াম কুমিল্লা সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ও সিপিসি-২–এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত দুটি জ্যাকেট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর বহন করা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, দুটি বিয়ার, পাঁচ বোতল বিদেশি মদ এবং তিন বোতল স্কাফ জব্দ করা হয়।

র‌্যাব-১১ ও সিপিসি-২–এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন, তিনি ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর মাধ্যমে তিনি সহজে মাদক পরিবহন এবং এলাকায় প্রভাব বিস্তার করতেন।

তিনি আরও জানান, আটক সিয়ামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি
এ. কে. পলাশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

1

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

2

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

3

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

4

৬০টি নিত্য পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি জনমুখী পদক্ষেপ নে

5

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

6

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

7

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

8

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

9

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

10

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

11

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

12

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

13

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

14

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

15

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

16

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

17

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

18

সাভারে রাজউকের মোবাইল কোর্ট: ৬ নির্মাণাধীন ভবনে অভিযান, বিদ্

19

ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শার

20