অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

উদয়ের পথে : মাদারীপুরের কালকিনিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বাবুল আকন নামের এক ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রি করছিলেন বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই পেট্রোল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করে প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ

1

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

2

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

3

জুলাই বিপ্লবের সুফলভোগী আমরা আবু সালেহ আকন

4

কুপ্রস্তাবের ভয়ে প্রতিদিন রুম পাল্টাতেন রাবিনা ট্যান্ডন, বলি

5

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

তেল সংকটে কমেছে ট্রিপ, বন্ধের শঙ্কায় হাতিরঝিলের ওয়াটার ট্যাক

8

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

9

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

10

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

12

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

13

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

14

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

15

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

19

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

20