অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা, ঘুষ, আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা, ঘুষ, আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চাঞ্চল্য


নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন



সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানসহ আটজনের বিরুদ্ধে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের ডিএডি রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামির তালিকায় প্রভাবশালী নাম,তথ্য বলছে, মামলার আসামিরা হলেন—

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান

ইউসিবিএলের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান,মো. আব্দুল আজিজ (মালিক, ইম্পেরিয়াল ট্রেডিং) মোহাম্মদ জাহাঙ্গীর আলম (মালিক, ক্লাসিক ট্রেডিং)

মোহাম্মদ মিছাবাহুল আলম (মালিক, মডেল ট্রেডিং)সৈয়দ নুরুল ইসলাম (মালিক, ক্রিসেন্ট ট্রেডার্স)

মো. ফরিদ উদ্দিন (মালিক, রেডিয়াস ট্রেডিং)

কীভাবে টাকা লেনদেন হলো?দুদকের এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের কাছ থেকে একাধিক কিস্তিতে মোট ৪১.৭৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন।

এরপর এই অর্থ বিদেশে পাচার করা হয় এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা চালানো হয়।

প্রশ্ন উঠছে—এমন জটিল আর্থিক অপরাধের বিচার প্রক্রিয়া কতটা দ্রুত সম্পন্ন হবে?
মামলাটি দায়ের করা হয়েছে—

দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা
দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারায়।


আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।

সূত্র জানায়, এর আগে ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাইফুজ্জামান দম্পতিসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক।

বর্তমানে তাদের বিরুদ্ধে মোট প্রায় ১২৪ কোটি টাকার আত্মসাত ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

দুদক সূত্র আরও জানিয়েছে, আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বপালন করা একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ প্রমাণিত হলে দেশের ভাবমূর্তিতে কী প্রভাব পড়বে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

1

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

2

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

3

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

4

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

5

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে?

6

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

7

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

8

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

9

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

10

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

11

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

12

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

13

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

14

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

15

সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুম হয়নি: আইনমন্ত্রী

16

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

17

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

18

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20