অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ


পটুয়াখালী শহরে বৈশাখ উদ্‌যাপনের নামে চাঁদা দাবি করে এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে। আহত খোকন মল্লিককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

খোকন মল্লিক জানান, তিনি জেলা পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকানে মুরগির ব্যবসা করেন। তাঁর অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী ও সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ কয়েকজন পহেলা বৈশাখ উদ্‌যাপনের নামে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাবুল গাজী, শামীম ও তাঁদের সহযোগীরা তাঁর দোকানে হামলা চালান। এ সময় দোকানে ভাঙচুর করা হয় এবং তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করা হয়।

খোকন মল্লিক আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টও সদর থানাসংলগ্ন পৌর নিউমার্কেটে তাঁর ওষুধের দোকানে হামলা চালানো হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও ব্যক্তিগত কাজের কথা বলে তাঁর কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বাবুল গাজী। তাঁর দাবি, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে উল্টো খোকন মল্লিক তাঁদের ওপর চড়াও হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

1

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

2

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

3

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

4

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

5

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

6

মৃত ব্যক্তির ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

7

এনবিআরে নতুন সিন্ডিকেট,সদস্য মোয়াজ্জেম হোসেন।

8

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

9

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

10

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

11

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

12

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

13

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

14

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

15

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

16

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

17

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

18

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

19

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

20